মাত্র ৩৬ রানে গুটিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ইনিংসে ভারতকে

মাত্র ৩৬ রানে ছিন্নভিন্ন করে দেয় টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে লিড দিতে গিয়ে ভারত কে ১৫ রানে হারাতে হয় ৪ উইকেট। স্টাইকে থাকা বুমরাহ এর উইকেট তুলে নেন কাম্মিনস। বুমরাহ ১৬ বলে করে ২ রান। একই ওভারে পুজারার উইকেটটি তুলে নেন কাম্মিনস। এরপর ৪০ বলে ৯ রানে আগারওয়াল কেউ  থামিয়ে দেন হাজলেউড। সেই সাথে ৪ বলে ০ করা রাহানে কেউ ড্রেসিংরুমের পথে হাটতে হয় । চাপের মুখে থাকা ভারত কোহেলির উপর ভরসা করলেও শেষ পর্যন্ত গ্রীন এর অসাধারণ একটি ক্যাচ এ ৮ বলে ৪রানে কোহেলির কে সাজঘরে ফেরান কাম্মিনস। এরপর থেকেই একে একে আউট হয় ভারতীয় ব্যাটসম্যানরা। ১৪ বলে ৪ রান করেন সাহা। আশ্বিন ১ বলে ০ রান। বিহারী ২২ বলে ৮ রান করেন। শামি হাতে চোট পাওয়ার কারণে ব্যাট করতে না পাড়ায়  (রেটেড হার্ট) এর জন্য শেষমেষ ৩৬ রানে অলআউট হতে হয় ভারতীয়দের।             




সংক্ষিপ্ত স্কোর : ভারত ২০.২ ওভারে অলআউট। পৃথ্বী শাও ৪ বলে করেন ৪ রান, আগারওয়াল ৪০/৯, বুমরাহ ১৭/২, পূজারা ৮/০, কোহেলি ৮/৪, রাহানে ৪/০, বিহারী ২২/৮, সাহা ১৫/৪, আশ্বিন ১/০, উমেশ ৫/৪, শামি ৪/১। 

বোলার : স্টার্ক ৬ ওভারে ০ উইকেট,

কাম্মিনস ১০.২/৪, হাজলেউড ৫/৫উইকেট।